তাপহারী বিক্রিয়ায় তাপ প্রয়োগ করলে সাম্যের অবস্থান-
ক. পিছনের দিকে সরে যাবে
খ. সামনের দিকে সরে যাবে
গ. অপরিবর্তিত থাকবে
ঘ. বিনষ্ট হবে
উত্তর: সামনের দিকে সরে যাবে
ব্যাখ্যা: সাম্যাবস্থায় নিয়ামকের প্রভাব (শাতেলিয়ার নীতি) : ঘনমাত্রা : ১. বিক্রিয়কের ঘনমাত্রা [গণিত] বিক্রিয়ার হার (সম্মুখমুখী) ২. উৎপাদের ঘনমাত্রা [গণিত] তাপমাত্রা • তাপহারী বিক্রিয়ায় : ১. বৃদ্ধি করলে সাম্যাবস্থা ডান দিকে অগ্রসর হয় অর্থাৎ উৎপাদ বৃদ্ধি পায় । ২. হ্রাস করলে সাম্যাবস্থা বাম দিকে অগ্রসর হয় অর্থাৎ উৎপাদ কমে যায়। • তাপউৎপাদী বিক্রিয়ায় : ১. বৃদ্ধি করলে সাম্যাবস্থা বাম দিকে অগ্রসর হয়। ২. হ্রাস করলে সাম্যাবস্থা ডান দিকে অগ্রসর হয়। চাপ : ১. যখন উৎপাদের গ্যাসীয় উপাদানের মোলসংখ্যা > বিক্রিয়কের গ্যাসীয় মৌলসংখ্যা তখন চাপ বৃদ্ধিতে সাম্যাবস্থা বাম দিকে এবং হ্রাসে ডান দিকে অগ্রসর হয় । ২. উৎপাদের গ্যাসীয় উপাদানের মোল সংখ্যা < বিক্রিয়কে গ্যাসীয় উপাদানের মোল সংখ্যা তখন চাপ বৃদ্ধিতে সাম্যাবস্থা ডান দিকে এবং চাপ হ্রাস করলে বাম দিকে অগ্রসর হবে।
Admission ইউনিট A (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং আইআইটি) University papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · ইউনিট A (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং আইআইটি) · University papers · MCQ