গতি তত্ত্বের স্বীকার্য অনুসারে - নিচের কোনটি সঠিক? ক) গ্যাসের গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক খ) গ্যাসের অণুর মধ্যে আকর্ষণ বিদ্যমান গ) গ্যাসের অণু সমূহে সংঘর্ষ ঘটে
ক. ক ও খ
খ. ক ও গ
গ. খ ও গ
ঘ. ক, খ ও গ
উত্তর: ক ও গ
ব্যাখ্যা: গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য সমূহ- ১। যেকোন গ্যাস এর অসংখ্য ক্ষুদ্রাতিক্ষুদ্র কণিকার সমন্বয়ে গঠিত । নির্দিষ্ট গ্যাসের কণিকা সমূহের ভর পরস্পর সমান । ২। অণুসমূহের মোট আয়তন গ্যাসধারের আয়তনের তুলনায় অতি নগন্য। ৩। অণুসমূহের নিজেদের মধ্যে এবং অণু ও গ্যাস ধারের নিজেদের মধ্যে কোন আকর্ষণ বা বিকর্ষণ নেই। ৪। অণুসমূহ পরস্পরের সাথে আণবিক সংঘর্ষ এবং গ্যাস ধারের দেওয়ালের সাথে অবিরাম সংঘর্ষ ঘটে ৫। অণুসমূহ গোলাকার, কঠিন ও সম্পূর্ণ স্থিতিস্থাপক অর্থাৎ অণুসমূহের সংঘর্ষ ও সম্পূর্ণ স্থিতিস্থাপক । ৬। গ্যাসধারের দেওয়ালের উপর গ্যাসের অণুসমূহের অবিরাম সংঘর্ষের ফলেই গ্যাসের চাপের সৃষ্টি হয়। ৭। প্রতিটি অণুর গড় গতিশক্তি গ্যাসের পরম তাপমাত্রায় সমানুপাতিক ।
Admission ইউনিট A (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং আইআইটি) University papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · ইউনিট A (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং আইআইটি) · University papers · MCQ