ইবনে বতুতা কোন দেশের পর্যটক ?
ক. ইতালি
খ. মরক্কো
গ. গ্রিস
ঘ. চীন
উত্তর: মরক্কো
ব্যাখ্যা: • ইবনে বতুতা (১৩০৪-১৩৬৮) মরক্কোর একজন পর্যটক। • একুশ বছর বয়স থেকে শুরু করে জীবনের পরবর্তী ৩০ বছরে তিনি বিশ্ব পরিভ্রমণ করেছেন। • তিনিই একমাত্র পরিব্রাজক যিনি তাঁর সময়কার সমগ্র মুসলিম বিশ্ব ভ্রমণ করেছেন এবং তৎকালীন সুলতানদের সাথে সাক্ষাৎ করেছেন। • ৩০ বছরে প্রায় ৪০ টি দেশ ভ্রমণ করে তিনি তাঁর ভ্রমণকাহিনী রিহলা প্রকাশ করেন। • এটিকে ১৪ শ শতকের পূর্ব, মধ্য এবং দক্ষিণ এশিয়ার মুসলিম সাম্রাজ্যের ইতিহাসের অন্যতম দলিল হিসেবে বিবেচনা করা হয়। • ১৯৫৮ সালে এ গ্রন্থের ইংরেজি অনুবাদ বের হয়।
Admission ইউনিট A (মানবিক) University papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · ইউনিট A (মানবিক) · University papers · MCQ