BIMSTEC কোন ধরনের সংগঠন?
ক. সামরিক
খ. সামাজিক
গ. অর্থনৈতিক
ঘ. রাজনৈতিক
উত্তর: অর্থনৈতিক
ব্যাখ্যা: • BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical & Economic Cooperation) একটি অর্থনৈতিক সংগঠন। • ১৯৯৭ সালে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বঙ্গোপসাগর উপকূলের দেশগুলোর মধ্যে প্রযুক্তিগত ও অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগীতার ক্ষেত্র তৈরি করার জন্য এটি গঠিত হয়। • ব্যবসা, বিনিয়োগ, প্রযুক্তি, পর্যটন, মানব সম্পদ উন্নয়ন, কৃষি উন্নয়ন, মৎস্য সম্পদ, যোগাযোগ ব্যবস্থা, পোশাক ও চামড়া শিল্প সহ আরো অনেকগুলো ক্ষেত্র বিমসটেক এর মূল উদ্দেশ্যভুক্ত। • বিমসটেক এর সদরদপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত এবং ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা উদ্বোধন করেন। • এর সদস্য রাষ্ট্র হল-বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, থাইল্যান্ড, মায়ানমার, নেপাল ও ভূটান।
Admission ইউনিট A (মানবিক) University papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · ইউনিট A (মানবিক) · University papers · MCQ