কবি শামসুর রাহমানের মতে, তরুণ শ্যামল পূর্ববাংলা হচ্ছে—
ক. সালামের চোখ
খ. বরকতের মুখ
গ. সালামের মুখ
ঘ. বরকতের বুক
উত্তর: সালামের মুখ
ব্যাখ্যা: কবি শামসুর রাহমানের 'ফেব্রুয়ারি ১৯৫৯' কবিতার গুরুত্বপূর্ণ কিছু তথ্য- • কবির মতে, তরুন শ্যামল পূর্ববাংলা হচ্ছে- সালামের মুখ। • শহরের কৃষ্ণচূড়াকে কবির মনে হয়েছে শহিদের ঝলকিত রক্তের বুদ্বুদ। • পথ-ঘাট, সারা দেশ, ঘাতকের অশুভ আস্তানা ছেয়ে গেছে- অন্য (বিপরীত) রং দিয়ে। • ঘাতকের আস্তানায় রাত্রি-দিন হয়ে আছে- ভূলুণ্ঠিত। • ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে- বরকত। • বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রুজলে ফোটে ফুল- বাস্তবের বিশাল চত্বরে। • হৃদয়ের হরিৎ উপত্যকার সেই ফুল আমাদের প্রাণ।
Admission ইউনিট A (মানবিক) University papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · ইউনিট A (মানবিক) · University papers · MCQ