ডেঙ্গু জ্বরের কারণে রক্তের-
ক. হিমোগ্লোবিন কমে যায়
খ. হিমোগ্লোবিন বেড়ে যায়
গ. প্লাটিলেট বেড়ে যায়
ঘ. প্লাটিলেট কমে যায়
উত্তর: প্লাটিলেট কমে যায়
ব্যাখ্যা: • ডেঙ্গু জ্বরের কারণে শরীরে Platelet কমে যায়। • ডেঙ্গু জ্বর একটি এডিস মশা বাহিত ডেঙ্গু ভাইরাস জনিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ। • এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণের তিন থেকে পনেরো দিনের মধ্যে সচরাচর ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো দেখা দেয়। • উপসর্গগুলির মাঝে রয়েছে জ্বর, মাথাব্যথা, বমি, পেশিতে ও গাঁড়ে ব্যথা এবং গাত্রচর্মে ফুসকুড়ি • কিছু কিছু ক্ষেত্রে রোগটি মারাত্মক রক্তক্ষরী রূপ নিতে পারে যাকে ডেঙ্গু রক্তক্ষরী জ্বর (ডেঙ্গু হেমোরেজিক ফিভার) বলা হয়। • এর ফলে রক্তপাত হয়, রক্তে অনুচক্রিকার মাত্রা কমে যায় এবং রক্ত প্লাজমার নিঃসরণ ঘটে।
Admission ইউনিট A (মানবিক) University papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · ইউনিট A (মানবিক) · University papers · MCQ