ব্রেক্সিট' কোনটির সাথে সম্পর্কিত?
ক. আফ্রিকান ইউনিয়ন
খ. জাতিসংঘ
গ. ইউরোপিয়ান ইউনিয়ন
ঘ. আসিয়ান
উত্তর: ইউরোপিয়ান ইউনিয়ন
ব্যাখ্যা: • ব্রেক্সিট ইউরোপিয়ান ইউনিয়ন এর সাথে সম্পর্কিত। ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) হচ্ছে ২৮ টি দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক জোট। • এই জোটের সদস্য দেশগুলো নিজেদের মধ্যে ব্যবসা-বাণিজ্য করে থাকে, এসব দেশের নাগরিকরা জোটভুক্ত যেকোন দেশে গিয়ে থাকতে ও কাজ করতে পারেন। • ১৯৭৩ সালে যুক্তরাজ্য ইইউতে যোগ দেয়। তখন এটির নাম ছিলইইসি (ইউরোপিয়ান ইকনোমিক কম্যুনিটি)। • ২০১৬ সালের ২৩ শে জুন একটি গণভোট নিয়েছিল যুক্তরাজ্য। • ৫২ শতাংশ ভোট পড়েছিল ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়ার পক্ষে, আর থাকার পক্ষে ছিল বাকি ৪৮ শতাংশ ভোট।
Admission ইউনিট A (মানবিক) University papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · ইউনিট A (মানবিক) · University papers · MCQ