সমাসবদ্ধ দীর্ঘ শব্দটিকে বলা হয়?
ক. বিগ্রহবাক্য
খ. সমস্তপদ
গ. সমস্যমান পদ
ঘ. পূর্বপদ
উত্তর: সমস্তপদ
ব্যাখ্যা: • একাধিক পদের একপদীকরণকে বলে – সমাস। • সমাসবদ্ধ দীর্ঘ শব্দটিকে বলা হয় – সমস্তপদ। • সমস্তপদকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায়, তাকে বিগ্রহবাক্য বা সমাসবাক্য বা ব্যাসবাক্য বলে। • ব্যাসবাক্যের প্রতিটি অংশকে আলাদাভাবে সমস্যমান পদ বলে। • সমস্তপদের প্রথম অংশকে পূর্বপদ এবং পরের অংশকে পরপদ বলা হয়। যেমন : [চিত্র]
Admission ইউনিট A (মানবিক) University papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · ইউনিট A (মানবিক) · University papers · MCQ