'তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি।' কোন ধরনের বাক্য?
ক. সরল
খ. যৌগিক
গ. জটিল
ঘ. মিশ্র
উত্তর: যৌগিক
ব্যাখ্যা: যৌগিক বাক্য: পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্রবাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। • যৌগিক বাক্যে সাধারণত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, আর, কিন্তু, অথবা, অথচ, বরং, তথাপি প্রভৃতি অব্যয়যোগে সংযুক্ত থাকে। যথা: তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। রাহি বই পড়ছে, আর মাহি খেলা করছে।
Admission ইউনিট A (মানবিক) University papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · ইউনিট A (মানবিক) · University papers · MCQ