'প্রবীণ' কোন প্রকারের শব্দ?
ক. যৌগিক
খ. রূঢ়
গ. যোগরূঢ়
ঘ. সাধিত
উত্তর: রূঢ়
ব্যাখ্যা: ব্যাখ্যা: • যৌগিক শব্দ: যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যাবহারিক অর্থ একই, তাদেরকে বলে যৌগিক শব্দ। যেমন: গৈ + ণক্ (অক) = গায়ক, মধুর মধুর, [গণিত] কৃ+তব্য কর্তব্য। • রূঢ় শব্দ: যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যাবহারিক অর্থ ভিন্ন, তাদেরকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলে। যেমন: হস্ত + ইন = হস্তী। অর্থ হস্ত আছে যার, কিন্তু 'হস্তী' বলতে পশুকে বোঝায়। এরূপ- প্রবীণ, অর্থ- প্রকৃষ্টরূপে বীণা বাজাতে পারেন যিনি। ব্যাবহারিক অর্থ বয়স্ক ব্যক্তি। এছাড়া বাঁশি, সন্দেশ, তৈল, গবেষণা রূঢ়ি শব্দ। • যোগরূঢ় শব্দ: সমাস নিষ্পন্ন যেসব শব্দ সমস্যমান পদগুলো অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ প্রকাশ করে, তাকে যোগরূঢ় শব্দ বলে। যেমন: পঙ্কে জন্মে যা পঙ্কজ। রাজার পুত্র = রাজপুত্র। মহাসমারোহে যাত্রা = মহাযাত্রা। • সাধিত শব্দ: যেসব শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায়, তাকে সাধিত শব্দ বলে। যেমন: দিক + অন্ত = দিগন্ত। কর+ আ = করা। বিদ্যা + আলয় = বিদ্যালয়। বৈশাখ + ঈ = বৈশাখী।
Admission ইউনিট A (মানবিক) University papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · ইউনিট A (মানবিক) · University papers · MCQ