রুয়াইল বাজার নিয়ে স্থানীয় লোকরা অহংকার করতেন কেন?
উত্তর: স্থানীয় লোকেরা রুয়াইল বাজার নিয়ে খুব অহংকার করতেন। কারণ সেই বাজারে স্থানীয়দের প্রয়োজনীয় সবকিছু পাওয়া যেত। '১৯৭১' উপন্যাসে বর্ণিত নান্দাইল রোড এলাকার সবচেয়ে বড়ো বাজার রুয়াইল। এটি নান্দাইল রোড স্টেশন থেকে সোজা দশ মাইল উত্তরে অবস্থিত। বাজারটি অন্য সব গ্রামের বাজারের মতো। স্থানীয়দের প্রয়োজনীয় অনেক কিছুই এখানে পাওয়া যায়। এখানে ধান-চালের আড়ত আছে। পাটের গুদাম আছে। ধান ভাঙানোর কল আছে। আছে চায়ের দোকান। এমনকি রেডিও সারানোর একজন কারিগরও আছে। গ্রামাঞ্চলের জন্য প্রয়োজনীয় সবকিছু পাওয়া যেত বলে রুয়াইল বাজার নিয়ে স্থানীয় লোকেরা খুব অহংকার করতেন।
SSC বাংলা ১ম পত্র ১৯৭১ (উপন্যাস) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ১৯৭১ (উপন্যাস) · সৃজনশীল
রুয়াইল বাজার নিয়ে স্থানীয় লোকরা অহংকার করতেন কেন?
উত্তর