মেজর এজাজ মনার বিচার-দৃশ্য মাস্টার ও ইমাম সাহেবকে দেখতে বাধ্য করেছেন কেন? ব্যাখ্যা করো।
উত্তর: ইমাম ও আজিজ মাস্টারের কাছ থেকে মধুবনের জঙ্গলা মাঠে লুকিয়ে থাকা মুক্তিযোদ্ধাদের সংবাদ পেতে তাদেরকে ভয় দেখানোর জন্য মেজর এজাজ মনার বিচার-দৃশ্য তাদের দেখতে বাধ্য করেছিল। মেজর এজাজ গোপনসূত্রে জানতে পেরেছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একদল মুক্তিযোদ্ধা মধুবনের জঙ্গলা মাঠে অবস্থান করছে, যাদের হাতে তার বন্ধু মেজর বখতিয়ার আটক রয়েছে। নীলগঞ্জ গ্রামে এসেই সে ইমাম সাহেব ও আজিজ মাস্টারকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। তার ধারণা, এরা দুজন মুক্তিবাহিনীর খবর জানে কিন্তু প্রকাশ করছে না। তাই প্রথমে সে তাদেরকে শারীরিক নির্যাতন করে। এতেও কোনো কাজ না হলে সে আরও কঠোর সিদ্ধান্ত নেয়। চিত্রা বুড়ির ছেলেকে খুনের অভিযোগে অভিযুক্ত মনা কৈবর্তের হত্যাকাণ্ড আজিজ মাস্টার ও ইমাম সাহেবকে দেখতে বাধ্য করে। সে মনে করেছিল, মনার হত্যাকাণ্ড সামনে থেকে দেখলে হয়তো তারা ভয়ে মুক্তিযোদ্ধাদের তথ্য মেজর এজাজকে বলে দেবে। এজন্য সে মনার বিচার-দৃশ্য দেখতে তাদেরকে বাধ্য করে।
SSC বাংলা ১ম পত্র ১৯৭১ (উপন্যাস) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ১৯৭১ (উপন্যাস) · সৃজনশীল
মেজর এজাজ মনার বিচার-দৃশ্য মাস্টার ও ইমাম সাহেবকে দেখতে বাধ্য করেছেন কেন? ব্যাখ্যা করো।
উত্তর