'সেই দিন এই মাঠ' কবিতায় লক্ষ্মী পেচাঁর কণ্ঠে কোন তাৎপর্য ধ্বনিত হয়েছে?
ক. প্রকৃতির
খ. অকল্যাণের
গ. কল্যাণের
ঘ. মমত্বের
উত্তর: কল্যাণের
ব্যাখ্যা: রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের 'সেই দিন এই মাঠ' কবিতায় প্রকৃতির চিরন্তন সৌন্দর্যের কথা বলা হয়েছে। আমাদের বাঙালি লোকঐতিহ্যে লক্ষ্মীপেঁচাকে দেবী লক্ষ্মীর বাহন এবং শুভ বা মঙ্গলের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তাই কবিতায় লক্ষ্মীপেঁচার গান গাওয়ার মধ্য দিয়ে মূলত পৃথিবীতে প্রকৃতির শাশ্বত রূপ, সৃষ্টিশীলতা ও 'কল্যাণের' সুরই ধ্বনিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র Board papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · Board papers · MCQ