'১৯৭১' উপন্যাসের রফিক চরিত্রকে প্রতীকী চরিত্র বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: '১৯৭১' উপন্যাসের রফিক চরিত্রকে প্রতীকী চরিত্র বলা হয় তার স্বভাবগত বৈশিষ্ট্য ও কর্মকাণ্ডের কারণে। '১৯৭১' উপন্যাসের সবচেয়ে জটিল চরিত্র হচ্ছে রফিক। উপন্যাসে রফিক মেজর এজাজ আহমেদের সহযোগী। পাকিস্তানি বাহিনীর সঙ্গে থেকেও সে কাজ করে গেছে মুক্তি বাহিনীর পক্ষে। বিভিন্ন সময়ে মেজর এজাজ আহমেদের বিরোধিতা করে হয়ে উঠেছে প্রতিবাদী চরিত্র। তবে শেষ পর্যন্ত লেখক রফিক চরিত্রের গূঢ় তত্ত্ব রেখে দিয়েছেন ধোঁয়াশার মধ্যেই। তাই রফিক চরিত্রটিকে প্রতীকী চরিত্র হিসেবে বিবেচনা করাই শ্রেয়। উপন্যাসের চরিত্র বিশ্লেষণ করলে এটা স্পষ্ট প্রতীয়মান হয় যে, উপন্যাসের সর্বাধিক জটিল চরিত্র হচ্ছে রফিক। তাকে বাস্তব হিসেবে না পড়ে প্রতীকী চরিত্র হিসেবে পড়াই শ্রেয়। উপন্যাসে, লেখক পরিষ্কার বলে দিয়েছেন, রফিক কখনো নীলগঞ্জ গ্রামে আসেনি অথচ সে এমনভাবে কাজ করেছে যেন শুধু এ গ্রামের রাস্তাঘাট নয়, মানুষজন এবং প্রাকৃতিক অবকাঠামোও তার খুবই চেনা। ইমাম সাহেব তার কাছে জানতে চান যে সে কোন এলাকার মানুষ। কিন্তু রফিক কোনো জবাব দেয়নি। মেজর এজাজ আহমেদের সহযোগী হিসেবে গ্রামে এলেও 'আমরা' হিসেবে বাংলাদেশের প্রতিনিধি হয়ে উঠেছে রফিক। সেই সাথে হয়ে উঠেছে বাংলাদেশের যেকোনো গ্রামের যেকোনো রফিক।
SSC বাংলা ১ম পত্র ১৯৭১ (উপন্যাস) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ১৯৭১ (উপন্যাস) · সৃজনশীল
'১৯৭১' উপন্যাসের রফিক চরিত্রকে প্রতীকী চরিত্র বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর