'১৯৭১' উপন্যাসের পটভূমিতে 'উজান দেশ' বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উপন্যাসের নাম রাখা হয়েছে '১৯৭১'। উপন্যাসের আরম্ভ হয়েছে প্রান্তিক এলাকা নীলগঞ্জের পটভূমিতে। ময়মনসিংহ-ভৈরব লাইনের স্টেশন নান্দাইল রোড থেকে সোজা দশ মাইল উত্তরে বুয়াইল বাজারের অবস্থান। এই বাজারকে পেছনে ফেলে আরও মাইল ত্রিশেক উত্তরে মধুবন বাজার'। এখানে যাতায়াতের একমাত্র ব্যবস্থা হচ্ছে গরুরগাড়ি। তাও শীতকালে। বর্ষাকালে হাঁটা ছাড়া অন্য কোনো উপায় নেই। কারণ রাস্তা খুব খারাপ। নদীনালা নেই যে নৌকা চলবে। নদীনালা বিহীন এই অঞ্চলকে ঔপন্যাসিক অভিহিত করেছেন উজান দেশ বলে। মূলত বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওড়, বিল ও নদীবেষ্টিত বিস্তীর্ণ এলাকা ভাটি অঞ্চল নামে পরিচিত। '১৯৭১' উপন্যাসে উজান দেশ বলতে ভাটি অঞ্চলের বাইরের এলাকাকে বোঝানো হয়েছে। যেখানে নদীনালা, হাওড়, বিল প্রায় নেই বললেই চলে। অর্থাৎ জলবেষ্টিত এলাকার প্রতিকূল বা বিপরীত দিকে অবস্থিত দেশই এখানে উজান দেশ হিসেবে অভিধা লাভ করেছে।
SSC বাংলা ১ম পত্র ১৯৭১ (উপন্যাস) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ১৯৭১ (উপন্যাস) · সৃজনশীল
'১৯৭১' উপন্যাসের পটভূমিতে 'উজান দেশ' বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর