“১৯৭১' উপন্যাসে কালবৈশাখি ঝড়ের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ”- উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: '১৯৭১' উপন্যাসে কালবৈশাখি ঝড় নানা রকম ভূমিকা পালন করেছে। এজাজের সাহসিকতা ও বোধবুদ্ধির অন্যতম প্রমাণ দাখিল করা থেকে শুরু করে মুক্তিসেনাদের 'নিরাপদে বেরিয়ে যাওয়ার কল্পিত, কিংবা সত্য ঘটনা ঘটতে দেওয়া পর্যন্ত। একটা গুরুতর ব্যাপার এই যে, ঝড়ে মীর আলির ঘরের চালাটি উড়ে যায় মানুষ এবং অপরাপর বস্তুসামগ্রী যথাস্থানে রেখেই; আর আমাদের জানানো হয় মীর আলির ভাগ্যে এর আগেও এই ঘটনা একবার ঘটেছিল। সেবার পরিবারটি দ্রুত সামলে ওঠে। কিন্তু এবারে প্রাকৃতিক পীড়নের পাশাপাশি এজাজদের প্রযোজনায় অধিকতর বিপর্যয়কর যে ঘটনা ঘটেছে, যেখানে তার একমাত্র জোয়ান ছেলের ঘরে ফিরে আশার সম্ভাবনা নেই বললেই চলে, তাই সামলে ওঠার কোনো আশা আর থাকে না। ঝড়কবলিত মীর আলিকে তাই একাত্তরের অন্যায় সমরে সংঘটিত মানবিক বিপর্যয়ের প্রতীক হিসেবে ধরে নেওয়াই সংগত। ঝড়ের ফলেই মেজর এজাজের হাত থেকে পালিয়ে বাঁচতে সক্ষম হয় বলাই। এই ঝড়ের রাতেই স্ত্রী ও শ্যালিকার সম্ভ্রম হারানোর পর সফদরউল্লাহ হয়ে ওঠে সাধারণ মানুষ থেকে উপন্যাসের প্রতিবাদী চরিত্র। সে হাতে দা নিয়ে ঘুরে বেড়ায় প্রতিশোধের স্পৃহায়। আবার এই ঝড়ের সুযোগ নিয়েই পাগল নিজাম ছুটতে ছুটতে জঙ্গলা মাঠের মধ্যে গিয়ে সংবাদ পৌঁছে দিতে সক্ষম হয় মুক্তিবাহিনীর কাছে। যার ফলে তারা নিরাপদে এলাকা ছাড়তে পারে। এই ঝড়ের মতো নানা বিপর্যয়ের ফলেই ধীরে ধীরে পাকবাহিনীর সহযোগী রফিকের চরিত্রে আমরা দেখতে পাই সাহসী পরিবর্তন। সেই রফিক মেজর এজাজের মুখো-মুখি দাঁড়িয়ে, একটুও ভীত না হয়ে এজাজের আশু ধ্বংসের বার্তা, প্রচার করে। মেজর এজাজের সঙ্গে রফিকের গড়ে ওঠে একটি গভীর দ্বন্দ্ব, যা শেষ পর্যন্ত গড়ায় রফিকের মৃত্যু পর্যন্ত। এভাবেই রফিকের নির্ভয় আত্মত্যাগের মধ্য দিয়ে সূচনা হতে থাকে নতুন এক বাংলাদেশের। তাই একথা বললে অত্যুক্তি হবে না যে, '১৯৭১' উপন্যাসে কালবৈশাখি ঝড় নানা রকম ভূমিকা পালন করেছে, যার মধ্য দিয়ে উপন্যাসের চরিত্র গুলোর মাঝে ঘটেছে ব্যাপক পরিবর্তন। আর উপন্যাসকে নিয়ে গেছে একটি চূড়ান্ত পর্যায়ে।
SSC বাংলা ১ম পত্র ১৯৭১ (উপন্যাস) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ১৯৭১ (উপন্যাস) · সৃজনশীল
“১৯৭১' উপন্যাসে কালবৈশাখি ঝড়ের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ”- উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর