বদিউজ্জামানের চোখ জবাফুলের মতো লাল হওয়ার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: কনীলগঞ্জ গ্রামে দ্বিতীয় মিলিটারি বাহিনী ও তাদের সহযোগী রাজাকারদের দল প্রবেশের পরপরই বদিউজ্জামান এক ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হয়। মধুবন বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওয়ানা দিলেও জঙ্গলা মাঠে এসেই সে বিপজ্জনক পরিস্থিতিতে বাড়িতেই ফেরত যাবে বলে মত পালটায়। হঠাৎ মিলিটারির দলকে দেখে ঊর্ধ্বশ্বাসে ছুটতে গিয়ে জঙ্গলা মাঠের একটি গর্তে পড়ে যায় সে। কোমর পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে রেখে সে প্রাণ রক্ষা করতে চায়। কারণ মিলিটারি তার সন্নিকটেই গোলাগুলির তাণ্ডব চালিয়েছে। এক-কোমর পানিতে ঝড়বৃষ্টির মধ্যেও দীর্ঘক্ষণ বসে থাকল সে। একদিকে প্রাণভয়, অন্যদিকে বৈরী পরিবেশে তার অবস্থান। এমন অবস্থায় বদিউজ্জামানের চোখ জবাফুলের মতো লাল হয়ে যায়।
SSC বাংলা ১ম পত্র ১৯৭১ (উপন্যাস) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ১৯৭১ (উপন্যাস) · সৃজনশীল
বদিউজ্জামানের চোখ জবাফুলের মতো লাল হওয়ার কারণ ব্যাখ্যা করো।
উত্তর