মেজর এজাজের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগল কেন? ব্যাখ্যা করো।
উত্তর: মেজর এজাজ পাকিস্তানি বাহিনীর একজন উচ্চপদস্থ অফিসার। তার মাধ্যমেই উপন্যাসে দখলদার সেনাদের মানসিকতা, নির্মমতা ও আতঙ্ক ফুটে উঠেছে। সাধারণ মানুষের ওপর অত্যাচার চালানোর দায়িত্ব সে পালন করলে ও মানসিক ভাবে সে সম্পূর্ণ অস্থির। বিশেষ করে রফিকের রহস্যময় আচরণ তাকে বিচলিত করে। রফিকের অদ্ভুত শান্ত স্বভাব, অযথা হাসাহাসি আবার অত্যধিক ভদ্রতা এসব দেখে মেজর এজাজ বুঝতে পারে- পরিস্থিতি তার নিয়ন্ত্রণে নেই। যাকে সে সাধারণ সন্দেহ ভাজন মনে করেছিল, সে আসলে বড়ো কোনো গোপন পরিকল্পনার অংশ। একসময় রফিক তীক্ষ্ণস্বরে বলে, মেজর সাহেব "আমার কিন্তু মনে হয় না আপনি জীবিত ফিরে যাবেন এ দেশ থেকে।” এ কথা শুনে মেজর এজাজের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে।
SSC বাংলা ১ম পত্র ১৯৭১ (উপন্যাস) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ১৯৭১ (উপন্যাস) · সৃজনশীল
মেজর এজাজের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগল কেন? ব্যাখ্যা করো।
উত্তর