'১৯৭১' উপন্যাস অবলম্বনে ইমাম সাহেবের চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করো।
উত্তর: '১৯৭১' উপন্যাসের ইমাম সাহেব অত্যন্ত ধর্মভীরু ও সরল প্রকৃতির একজন মানুষ। পাকিস্তানি মেজরের নির্দেশে তাকে ক্যাম্পে ডেকে আনা হয়। পাকিস্তানি মিলিটারির হাতে বন্দি হয়ে অত্যন্ত ভীতসন্ত্রস্ত অবস্থায় দেখা যায় তাকে। তিনি শারীরিক নির্যাতনের শিকার হন। তার সাদা পাঞ্জাবিতে রক্তের দাগ দেখা যায়। মিলিটারির পাশবিক নির্যাতনের মাত্রা এত চরম পর্যায় ধারণ করে যে, তার নাক-মুখ ফুলে যায়, ঠোঁট কেটে হলুদাভ রস বের হয়। পাকিস্তানি মিলিটারি ইমামের কাছে মুক্তিবাহিনীর মধুবন জঙ্গলা মাঠে অবস্থান করার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি প্রশ্নের জবাব এড়িয়ে যান। চরম নির্যাতনের শিকার হয়েও মুক্তিযোদ্ধাদের অবস্থানের কথা প্রকাশ করেননি তিনি। আঘাতে জর্জরিত হয়েও তিনি দেশমাতৃকার প্রতি ভালোবাসায় অটল ছিলেন। তিনি দেশের শত্রুদের সঙ্গে আপস করেননি। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও তিনি দেশের মাটি ও মানুষের সঙ্গে বেইমানি করেননি। ধর্মপ্রাণ ইমাম সাহেব চরিত্রটিকে আমরা উপন্যাসের প্রারম্ভে ভীতু মানুষ হিসেবে দেখতে পেলেও পাকবাহিনীর সামনে তিনি চরম সাহসিকতার পরিচয় দিয়েছেন। তিনি ব্যক্তিস্বার্থের কথা একবারও ভাবেনি। মিলিটারির কাছে নিজেকে বিকিয়ে দেননি। চরম বিপদাপন্ন অবস্থায়ও তিনি সৃষ্টিকর্তাকে স্মরণ করতে ভোলেননি। আজিজ মাস্টারকেও তিনি মানসিকভাবে দৃঢ় হওয়ার জন্য উৎসাহিত করেছেন। পাকিস্তানি মিলিটারি মুসলমান হওয়ায় তারা সাচ্চা মুসলমানদের ক্ষতি করবে না বলে যে ধারণা ছিল তা ইমাম সাহেবের চরম নির্যাতিত হওয়ার মাধ্যমে মিথ্যা প্রতিপন্ন হয়। সর্বোপোরি, ইমাম চরিত্রটিকে ধর্মভীরু, নিরীহ ও দেশপ্রেমিক চরিত্র হিসেবেই দেখা যায়।
SSC বাংলা ১ম পত্র ১৯৭১ (উপন্যাস) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ১৯৭১ (উপন্যাস) · সৃজনশীল
'১৯৭১' উপন্যাস অবলম্বনে ইমাম সাহেবের চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করো।
উত্তর