বদিউজ্জামান কেন লুকিয়ে ছিল? ব্যাখ্যা করো।
উত্তর: বদিউজ্জামান নীলগঞ্জ গ্রামে আসা চল্লিশজন রাজাকার সহ দ্বিতীয় মিলিটারি দলের ভয়ে জঙ্গলা মাঠের পাশে একটা ডোবায় গলা পর্যন্ত নিজেকে ডুবিয়ে লুকিয়ে ছিল। বদিউজ্জামান যুদ্ধময় পরিস্থিতিতেও জীবিকার তাগিদে মধুবন বাজারে তার মনিহারি দোকানে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। তখন মিলিটারির দ্বিতীয় দল গ্রামে এলে সে বাজারে যাওয়া বাদ দিয়ে নীলগঞ্জে ফিরে আসার উদ্দেশ্যে উলটো দিকে রওয়ানা হয়। ভয়ে সে অসতর্কতাবশত এক ডোবায় পড়ে যায়। সেখান থেকে উঠে ফেরার রাস্তা প্রায় বন্ধ, কারণ মিলিটারি তার সন্নিকটে। তাই প্রাণ বাঁচাতে সে গলা পানিতে নিজেকে ডুবিয়ে একটা মোরতা ঝোপের আড়ালে মাথা ঢেকে রাখে। তার মাথার ওপর রোদ ঝাঁঝাঁ করতে থাকে। শীতে ও ঠান্ডা পানিতে অবস্থান এবং পানির পচা গন্ধ ও গিরগিটির উৎপাত-এমনই এক বিপজ্জনক অবস্থার সম্মুখীন হয়ে সে জঙ্গলা মাঠের *পাশে একটা ডোবায় গলা পর্যন্ত নিজেকে ডুবিয়ে লুকিয়ে ছিল।
SSC বাংলা ১ম পত্র ১৯৭১ (উপন্যাস) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ১৯৭১ (উপন্যাস) · সৃজনশীল
বদিউজ্জামান কেন লুকিয়ে ছিল? ব্যাখ্যা করো।
উত্তর