"এদের ঘাঁটাঘাঁটি করা ঠিক না। রক্তগরম জাত।"- কাদের প্রসঙ্গে বলা হয়েছে? বুঝিয়ে লেখো।.
উত্তর: "এদের ঘাঁটাঘাঁটি করা ঠিক না। রক্তগরম জাত।"- এখানে নীলগঞ্জ গ্রামের কৈবর্তদের কথা বলা হয়েছে। নীলগঞ্জের যে দিকটায় জলাভূমি, কৈবর্তরা সেদিকে থাকে। গ্রামের সঙ্গে তাদের খুব একটা যোগাযোগ নেই। তাদের প্রধান পেশা মাছ ধরা হওয়ায় মাছ ধরার মৌসুমে তারা জলমহালে মাছ ধরতে যায়। কাজ না থাকলে চুরি-ডাকাতি করে। তাছাড়া গত বছর কৈবর্তপাড়ায় একটা খুনও হয়েছে। নীলগঞ্জের মাতব্বররা এমন ভাব করলেন যেন তারা কিছুই জানেন না। আসলে কৈবর্তরা ছিল হিন্দু সম্প্রদায়ের একটি অংশ যারা তৎকালীন সমাজব্যবস্থায় তথাকথিত নিচু জাত বলে গণ্য হতো এবং খুনখারাবির কারণে গ্রামের মানুষেরা তাদের ভয় পেত। তাই নীলগঞ্জের কেউ এদের ঘাঁটাত না। এজন্যই তাদের সম্পর্কে প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।
SSC বাংলা ১ম পত্র ১৯৭১ (উপন্যাস) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ১৯৭১ (উপন্যাস) · সৃজনশীল
"এদের ঘাঁটাঘাঁটি করা ঠিক না। রক্তগরম জাত।"- কাদের প্রসঙ্গে বলা হয়েছে? বুঝিয়ে লেখো।.
উত্তর