"একটি সুন্দরী নারীকে শাস্তি দেওয়ার পেছনে কোনো যুক্তি নেই।”- সংলাপটি ব্যাখ্যা করো।
উত্তর: "একটি সুন্দরী নারীকে শাস্তি দেওয়ার পেছনে কোনো যুক্তি নেই।"- কথাটি মেজর এজাজ মনা কৈবর্তের স্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিল। ডাকাত মনা কৈবর্ত তার স্ত্রীর সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য চিত্রা বুড়ির ছেলেকে খুন করে। এই হত্যার ব্যাপারে বিচার করতে গ্রামবাসীরা আগ্রহ প্রকাশ না করলেও মেজর এজাজ বেশ আগ্রহী হয়। একপর্যায়ে সে মনা কৈবর্তকে ডেকে পাঠায়। তাকে বিভিন্ন প্রশ্ন করে জেরা করতে থাকে। মনার স্ত্রী অত্যন্ত রূপবতী। একথা জানার পর তার বিকৃত মানসিকতার পরিচয় পাওয়া যায়। সে মূলত সুন্দরী নারীদের ভোগের পণ্য হিসেবে মনে করত। সুন্দরী নারীদের প্রতি কুৎসিত ও লোলুপ দৃষ্টি প্রকাশ করত। পাকিস্তানি নারী লোলুপ সেনাদের প্রতিনিধি মেজর এজাজ। তার বক্তব্য আপাত দৃষ্টিতে নারীদের প্রতি সহানুভূতির প্রকাশ বলে মনে হলেও আসলে তা নয়। বরং এটি তার নারীলোভী মানসিকতার বহিঃপ্রকাশ। তাই বলা যায় যে, মেজর এজাজের নারী লোভী বিকৃত মানসিকতার প্রকাশ করতে মনার স্ত্রীর উদ্দেশ্যে উক্ত কথাটি বলেছিল।
SSC বাংলা ১ম পত্র ১৯৭১ (উপন্যাস) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ১৯৭১ (উপন্যাস) · সৃজনশীল
"একটি সুন্দরী নারীকে শাস্তি দেওয়ার পেছনে কোনো যুক্তি নেই।”- সংলাপটি ব্যাখ্যা করো।
উত্তর