নীলগঞ্জের চিত্রা বুড়ির পরিচয় দাও।
উত্তর: নীলগঞ্জ গ্রামের এক দরিদ্র, অসহায় ও বৃদ্ধ মানুষ চিত্রা বুড়ি। গ্রামের কৈবর্তপাড়ায় তার বাস ছিল। তার ছিল একটি ছেলেসন্তান। সেই ছেলে মনা কৈবর্ত নামক একজনের স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। এতে ক্ষুব্ধ হয়ে মনা চিত্রা বুড়ির সেই সন্তানকে হত্যা করে। একমাত্র ছেলেকে হারিয়ে বুড়ি একা হয়ে পড়ে। ছেলেহত্যার বিচার চাইতে নীলু সেনের বাড়িতে ঘোরাঘুরি করলে ও কোনো ফল হয় না। অন্যদিকে মনা কৈবর্তও তাকে হুমকি দিয়ে রেখেছিল যে থানা-পুলিশ করা যাবে না। এমতাবস্থায় বুড়ি নীলু সেনের বাড়িতে থাকতে আরম্ভ করে। কেননা কৈবর্তপাড়ায় তাকে আর গ্রহণ করা হয়নি। কিন্তু তার নাকি নীলু সেনের বাড়িতে থাকতে ভালো লাগত না। তাই সে কালী মন্দিরে থাকতে আরম্ভ করে। এরপর সে ক্রমে এ-বাড়ি, ও-বাড়ি ভিক্ষা করতে শুরু করে। আর এভাবেই সে হয়ে ওঠে নীলগঞ্জ গ্রামের প্রথম ভিক্ষুক।
SSC বাংলা ১ম পত্র ১৯৭১ (উপন্যাস) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ১৯৭১ (উপন্যাস) · সৃজনশীল
নীলগঞ্জের চিত্রা বুড়ির পরিচয় দাও।
উত্তর