বলাই কে? বলাইয়ের সঙ্গে রফিকের সম্পর্ক কেমন ছিল? ব্যাখ্যা করো।
উত্তর: '১৯৭১' উপন্যাসে বর্ণিত বলাই হলো নীলগঞ্জ গ্রামের সম্ভ্রান্ত ব্যক্তি নীলু সেনের ভাগনে। '১৯৭১' উপন্যাসে বলাই চরিত্রটি একটি পার্শ্বচরিত্র। নিঃসন্তান নীলু সেনের দেখভালের জন্য তার ভাগনে বলাই তার কাছে থাকে। ১৯৭১ সালের ১ মে মিলিটারি যে রাতে নীলগঞ্জ গ্রামে প্রবেশ করে, সেই রাতে নীলু সেন খুবই অসুস্থ ছিলেন। অসুস্থ মামার জন্য গভীর রাতে ডাক্তার নিয়ে আসতে চাইলে মামা তাকে বারণ করেন। শেষ রাতে নীলু সেনের ব্যথা কমে যায় এবং তার সুখের সময়ই মিলিটারি প্রবেশ করে এবং তাকে নির্মমভাবে হত্যা করে। বলাই পালিয়ে প্রাণ বাঁচায়। বলাইয়ের প্রতি রফিকের একটু সহমর্মিতা কাজ করেছিল। সে বলাইকে মেজর এজাজের হাত থেকে বাঁচাতে মন্দিরে আশ্রয় নেওয়া বলাইকে দেখে সে মন্দির তল্লাশি থেকে নিবৃত্ত করেছিল কিন্তু মেজর এজাজ তবু বুঝতে পারে, ঝড়ের সময় বলাই কালীমন্দিরে লুকিয়ে ছিল। একপর্যায়ে সে পুনরায় পালিয়ে প্রাণ বাঁচায়।
SSC বাংলা ১ম পত্র ১৯৭১ (উপন্যাস) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ১৯৭১ (উপন্যাস) · সৃজনশীল
বলাই কে? বলাইয়ের সঙ্গে রফিকের সম্পর্ক কেমন ছিল? ব্যাখ্যা করো।
উত্তর