সফদরউল্লাহর মানসিক পরিবর্তনের প্রধান কারণ ব্যাখ্যা করো।
উত্তর: সফদরউল্লাহর মানসিক পরিবর্তনের প্রধান কারণ তার প্রতিশোধপরায়ণ মানসিকতা। তার মধ্যে এই প্রতিশোধপ্রবণতা জাগ্রত হয় মূলত ঝড়ের রাতে পাকিস্তানি মিলিটারির একজন সুবাদার ও তিনজন রাজাকার কর্তৃক তার স্ত্রী ও বারো বছরের শ্যালিকার সম্ভ্রমহানির ঘটনাকে কেন্দ্র করে। বর্বর, পিশাচ, ঘাতকের দল সফদরউল্লাহর অনুপস্থিতিতে এমন কাপুরুষোচিত ঘটনা ঘটায়। ফলে সে সেই ঘাতকদের খুন করার উদ্দেশ্যে দা হাতে মাঠে নেমে পড়ে। ভীতু প্রকৃতির সফদরউল্লাহর মানসিক পরিবর্তন অপমানজনক লাঞ্ছনাকে কেন্দ্র করেই বলা যায়।
SSC বাংলা ১ম পত্র ১৯৭১ (উপন্যাস) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ১৯৭১ (উপন্যাস) · সৃজনশীল
সফদরউল্লাহর মানসিক পরিবর্তনের প্রধান কারণ ব্যাখ্যা করো।
উত্তর