"অপমানের চেয়ে মানুষ মৃত্যুকেই শ্রেয় মনে করে।”- আজিজ মাস্টারের চরিত্রের আলোকে বাক্যটির সত্যতা যাচাই করো।
উত্তর: '১৯৭১' উপন্যাসটি ক্ষুদ্র পরিসরে রচিত একটি উপন্যাস। তবে এটির বিষয়বস্তুর ভাবগম্ভীর্য বিশাল। কাহিনির প্রয়োজনেই লেখক বেশকিছু চরিত্রের সমাবেশ ঘটিয়েছেন উপন্যাসটিতে। চরিত্রগুলোর মধ্য একটি উজ্জ্বল চরিত্র নীলগঞ্জ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান মল্লিক। হানাদার বাহিনীর নির্মম অত্যাচারের দৃশ্য দেখা যায় এই চরিত্রের মধ্য দিয়ে। মিলিটারি গ্রামে আসার পরপরই তলব করে তাকে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কতিপয় জোয়ান এবং কয়েকজন অফিসার নীলগঞ্জ গ্রামে আশ্রয় নিয়েছে এবং পাকিস্তানি মেজর বখতিয়ারকে বন্দি করে রেখেছে এমনই কাহিনি সাজিয়ে মিলিটারি গ্রামে আসে। আর গ্রামবাসী বেঙ্গল রেজিমেন্টের সহযোগিতা করেছে এমন অভিযোগও তাদের। মুক্তিবাহিনীকে সাহায্যকারীদের মধ্যে স্কুলমাস্টার আজিজ একজন বলে সন্দেহ মেজর এজাজের। তাই তো উপন্যাসে এজাজকে দেখতে পাই স্কুলমাস্টারের প্রতি অত্যাচারী, অমানবিক ও অসম্মান জনক আচরণ করতে। শুধু অত্যাচার, নির্যাতন ও শোষণ নয় বরং অপমানজনক নির্যাতন করে আজিজের সঙ্গে। তার দোষ একটাই- সে মুক্তিবাহিনী সম্পর্কে কোনো তথ্য দেয়নি। প্রথমে স্কুলের টিচার্স রুমের কামরায় অবর্ণনীয় অত্যাচার চলে আজিজের সঙ্গে। চিত্রা বুড়ির ছেলের হত্যাকারী মনা কৈবর্তকে বিচারের মঞ্চে দাঁড় করিয়ে প্রধান দর্শক হিসেবে আজিজকে উপস্থিত করে মেজর। এসব আচরণে আজিজ দমে যায় না দেখে মেজর শেষাংশে তাকে এক অসম্মান জনক পরিস্থিতির মুখোমুখি করে। হয়। মৃত্যু নয়তো উলঙ্গ হয়ে পুরুষাঙ্গে ইট বেঁধে গ্রামে ঘুরে বেড়ানো আজিজ চরিত্রে কিছুটা স্থূলতা থাকলেও সে আত্মসম্মান কে বিসর্জন দেয়নি। লজ্জাজনক ভাবে বেঁচে থাকার চেয়ে সে মৃত্যুকেই পরম সত্য বলে মেনে নেয়। এই আত্মসম্মান বোধেই বাঙালি জাতিকে মুক্তির সংগ্রামে অনুপ্রাণিত করেছিল। বাঙালি জাতি আত্মসম্মান বোধকে কুকুরের আত্মসম্মান বোধের সঙ্গে তুলনা করে মেজর যে ভুল করেছিল সেখানে আজিজের মৃত্যুকে বরণ করে নেওয়া যেন আত্মসম্মান বোধের। জাগরণ। তাই বলা যায়, অপমান জনক ভাবে বেঁচে থাকার চেয়ে সম্মানের সঙ্গে আজিজের মৃত্যুই তাকে উপন্যাসে উজ্জ্বল করে তুলেছে। এ কারণে আলোচ্য উক্তিটি আজিজ মাস্টারের ক্ষেত্রে পুরোপুরি সত্য।
SSC বাংলা ১ম পত্র ১৯৭১ (উপন্যাস) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ১৯৭১ (উপন্যাস) · সৃজনশীল
"অপমানের চেয়ে মানুষ মৃত্যুকেই শ্রেয় মনে করে।”- আজিজ মাস্টারের চরিত্রের আলোকে বাক্যটির সত্যতা যাচাই করো।
উত্তর