'উদ্দীপক অংশ (ii) যেন উপন্যাসে আলি, মিঠু ও শাহাবুদ্দিনের দৃপ্ত উচ্চারণ'- মন্তব্যের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: "উদ্দীপক অংশ (ii) যেন উপন্যাসে আলি, মিঠু ও শাহাবুদ্দিনের দৃপ্ত উচ্চারণ।"- 'কাকতাড়ুয়া' উপন্যাস এবং উদ্দীপকের আলোকে মন্তব্যটি যথার্থ। 'কাকতাড়ুয়া' উপন্যাসটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত হয়েছে। এ উপন্যাসে ঔপন্যাসিক একটি প্রত্যন্ত গ্রামকে উপজীব্য করে এদেশের সহজ-সরল ও শান্তিপ্রিয় মানুষের উপর পাকিস্তানি সৈন্যদের অন্যায়-আগ্রাসনের চিত্র তুলে ধরেছেন। পাশাপাশি আলি, মিঠু ও শাহাবুদ্দিন চরিত্রগুলোর মাধ্যমে এমন অন্যায়-অবিচারের বিরুদ্ধে সাধারণ মানুষের অকুতোভয় মনোভাব এবং প্রতিরোধের কথকতাও শুনিয়েছেন। উদ্দীপকের (ii) নং কবিতাংশটিতে দেশাত্মবোধে উজ্জীবিত জাতির প্রতিবাদী চেতনার স্ফুরণ ঘটেছে। পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে হার না মানার প্রত্যয়ও প্রকাশিত হয়েছে সেখানে। বস্তুত, আত্মসচেতন বাঙালি জাতি কখনোই অন্যায়ের সাথে আপস করেনি। আর তাই প্রয়োজনে জীবন দিয়ে হলেও তারা মাতৃভূমিকে রক্ষা করেছে। ইতিহাসের বিভিন্ন বাঁকে আমরা তাদের সেই আত্মত্যাগ ও বীরত্বেরই প্রমাণ পাই। আলোচ্য কবিতাংশটিতেও কবি সেই প্রতিবাদী চেতনার কথা স্মরণ করিয়ে দিয়ে দেশমাতৃকাকে আশ্বস্থ করেছেন। 'কাকতাড়ুয়া' উপন্যাসে ঔপন্যাসিক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন বাস্তবতার একটি বিশ্বস্ত চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। এখানে দেখা যায়, শান্তিপ্রিয় গ্রামবাসীর ওপর পাকিস্তানি সৈন্যরা নির্বিচার হত্যাকাণ্ড ও অমানুষিক নিপীড়ন চালাতে শুরু করে। তাদের আগ্রাসনে সেখানে এমন পরিস্থিতি তৈরি হয় যে, গ্রামবাসী তাদের ভিটেমাটি ছেড়ে পালাতে শুরু করে। এমতাবস্থায় আলোচ্য উপন্যাসের বুধা, আলি, মিঠু ও শাহাবুদ্দিনের মতো মুক্তিযোদ্ধারা প্রতিরোধ ভূমিকায় অবতীর্ণ হয় এবং দেশকে শত্রুমুক্ত করতে জীবন বাজি রেখে যুদ্ধে নামে। উদ্দীপকের (ii) নং কবিতাংশেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মনোভাব প্রকাশ করে মাতৃভূমিকে আশ্বস্ত করার মধ্য দিয়ে একইরূপ মনোভাব ফুটে উঠেছে। সে বিবেচনায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'উদ্দীপক অংশ (ii) যেন উপন্যাসে আলি, মিঠু ও শাহাবুদ্দিনের দৃপ্ত উচ্চ…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর