'এবার বড়ো যুদ্ধ করতে হবে'-কথাটির প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো।
উত্তর: এতো দিন বুধা বাড়ি-ঘর পুড়িয়ে দিয়ে যুদ্ধ করেছে। এখন মিলিটারি ক্যাম্প উড়িয়ে দিয়ে বড়ো যুদ্ধ করতে হবে বলে শাহাবুদ্দিন মনে করে। বুধা আত্মীয়-স্বজনহীন হলেও বাজারে আগুন লাগানো ও নির্বিচারে গুলি করে অসংখ্য মানুষকে হত্যার পর প্রতিশোধের নেশায় দুরন্ত হয়ে ওঠে। সে অনেক রাজাকারদের বাড়িতে আগুন দেয়। তার এসব ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাকে মুক্তিবাহিনীর কমাণ্ডার শাহাবুদ্দিন যুদ্ধ হিসেবে স্বীকৃতি দেয়। শাহাবুদ্দিনের মতে, এ গাঁয়ে একাই বুধা যুদ্ধ করছে। এখন আরো বড়ো যুদ্ধ করতে হবে বুধাকে। সেটা হলো মিলিটারি ক্যাম্প রেকি করা। কয়টা সেপাই পাহারা দেয়, কয়জন তাঁবুর ভেতর থাকে, মেশিনগানটা কোথায় ফিট করা ইত্যাদি সব খবর আনাটাই বুধার জন্য বড়ো যুদ্ধ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'এবার বড়ো যুদ্ধ করতে হবে'-কথাটির প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো।
উত্তর