মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুযায়ী, F2 জনুতে হোমোজাইগাস জেনোটাইপের সংখ্যা সাধারণত কয়টি?
ক. 5
খ. 4
গ. 3
ঘ. 2
উত্তর: 4
ব্যাখ্যা: একটি বিশুদ্ধ (হোমোজাইগাস) কালোবর্ণ ও ছোটলোমধারী গিনিপিগের সাথে অপর একটি বিশুদ্ধ বাদামী বর্ণ ও লম্বালোমযুক্ত গিনিপিগের ক্রস ঘটালে F1 জনুতে যে সব গিনিপিগ উৎপন্ন হয়, তারা সবাই কালোবর্ণ- ছোটলোমধারী সংকর গিনিপিগ। এর কারণ হচ্ছে কালোবর্ণ ও ছোটলোম এ দুটি বৈশিষ্ট্য প্রকট। অপরদিকে বাদামীবর্ণ ও লম্বালোম প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। F1 জনুর গিনিপিগের মধ্যে ক্রস ঘটালে F2 জনুতে নিম্নোক্ত চার ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন গিনিপিগ পাওয়া যায়। • কালোবর্ণ ও ছোটলোমযুক্ত। • কালোবর্ণ ও লম্বালোমযুক্ত। • বাদামীবর্ণ ও ছোটলোমযুক্ত। • বাদামীবর্ণ ও লম্বালোমযুক্ত।
Admission ইউনিট A (বিজ্ঞান) University papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · ইউনিট A (বিজ্ঞান) · University papers · MCQ