রক্ষীকোষে পটাশিয়াম আয়নের (K+) ঘনত্ব বৃদ্ধি পেলে কি ঘটে? i. রক্ষীকোষের অভিস্রবনিক চাপ বৃদ্ধি পায় ii. রক্ষীকোষের স্ফীতিচাপ হ্রাস পায় iii. রক্ষীকোষে পানি প্রবেশ করে কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও iii
ব্যাখ্যা: আলোক বর্ণালীর নীল অংশ (Blue Light) রক্ষীকোষের রিসেপ্টর (সেন্সর) গুলোকে উদ্দীপ্ত করে, যার ফলে সক্রিয়ভাবে পটাসিয়াম আয়ন (K+) রক্ষীকোষে প্রবেশ করে। K+ প্রবেশের কারণে কোষস্থ দ্রবণে দ্রব্যের (solute) ঘনত্ব বৃদ্ধি পায় (অর্থাৎ পানির পরিমাণ কমে যায়) এবং পার্শ্ববর্তী কোষ হতে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি রক্ষীকোষে প্রবেশ করে। রক্ষীকোষে পানির প্রবেশের ফলে রক্ষীকোষ স্ফীত হয় এবং পত্ররন্ধ্র খুলে যায়।
Admission ইউনিট A (বিজ্ঞান) University papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · ইউনিট A (বিজ্ঞান) · University papers · MCQ