তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহীর রোধ-
ক. কমবে
খ. বৃদ্ধি পাবে
গ. অপরিবর্তিত থাকবে
ঘ. শূন্য হবে
উত্তর: কমবে
ব্যাখ্যা: অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধের তাপমাত্রা গুণাংক বা উষ্ণতা গুণাংক, [গণিত] এর মান ঋণাত্বক। যার ফলে অর্ধপরিবাহীর তাপমাত্রা বাড়ালে রোধের মান কমে ও তড়িৎ প্রবাহের মান বাড়ে [এককথায় পরিবাহীর মতো আচরণ করে] এবং তাপমাত্রা কমালে রোধের মান বাড়ে ও তড়িৎপ্রবাহের মান কমে [এককথায় অপরিবাহীর মতো আচরণ করে] অন্যভাবে বলতে গেলে, অর্ধপরিবাহীতে মুক্তভাবে গতিশীল ইলেক্ট্রনের সংখ্যা কম থাকে। তাপমাত্রা বৃদ্ধি করলে বন্ধনজোড় ইলেকট্রন বন্ধন ছিন্ন করে, মুক্তভাবে গতিশীল হওয়া শুরু করে। ফলে রোধ হ্রাস পায় ও তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। অর্থাৎ, অর্ধপরিবাহির ক্ষেত্রে- [গণিত]
Admission ইউনিট A (বিজ্ঞান) University papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · ইউনিট A (বিজ্ঞান) · University papers · MCQ