কোন মৌমাছি রয়েল জেলি তৈরি করে?
ক. রাণী
খ. ড্রোন
গ. কর্মী
ঘ. ড্রোন এবং কর্মী মৌমাছি
উত্তর: কর্মী
ব্যাখ্যা: কর্মী মৌমাছির গঠন ও কাজ: এদের পায়ে পরাগ সংগ্রহের থলি বা পরাগঝুড়ি এবং রেণু চিরুনি থাকে।এদের উদরের অঙ্কীয়দেশে মোম নিঃসরণের জন্য মোমগ্রন্থি থাকে। দেহের শেষভাগে হুল এবং মস্তকে একটি শোষক নল বা দীর্ঘ প্রোবোসিস বিদ্যমান। • রয়েল বা রাজকীয় জেলী কর্মী মৌমাছির হাইপোফ্যারিনজিয়াল ও ম্যান্ডিবুলার গ্রন্থি থেকে ক্ষরিত ভিটামিন, প্রোটিন ও স্টেরয়েড সমৃদ্ধ এক ধরনের পুষ্টিকর খাদ্য যা রাণী মৌমাছিকে লার্ভা দশায় ও পূর্ণাঙ্গ দশায় খাওয়ানো হয়।
Admission ইউনিট A (বিজ্ঞান) University papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · ইউনিট A (বিজ্ঞান) · University papers · MCQ