মাইকেল মধুসূদন দত্তের 'বঙ্গভাষা' কোন্ শ্রেণির কবিতা?
ক. গাথা
খ. গীতিকা
গ. এলিজি
ঘ. চতুর্দশপদী
উত্তর: চতুর্দশপদী
ব্যাখ্যা: মাইকেল মধুসূদন দত্ত ইংরেজী ভাষার কবি হতে চেয়েছিলেন। পরে স্বদেশের মর্ম বুঝতে পেরে কবি নিজেকে অবোধ বলেছেন। কারণ বাংলা ভাষার ভাণ্ডারে কত অমূল্য রত্ন আছে, কত সুন্দর এই ভাষা, তবু কবি একে অবহেলা করে পরের ধনে লুব্ধ হয়ে বিদেশ গিয়েছিলেন। পরে কবি একে ভিক্ষাবৃত্তির সাথে তুলনা করেছিলেন। যা তার চতুর্দশপদী কবিতা বঙ্গভাষায় তুলে ধরেছেন।
Admission ইউনিট A (বিজ্ঞান) University papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · ইউনিট A (বিজ্ঞান) · University papers · MCQ