রুই মাছের প্রতি পার্শ্বে কয়টি ফুলকা আর্চ (Gill Arches) থাকে ?
ক. 2
খ. 3
গ. 4
ঘ. 5
উত্তর: 4
ব্যাখ্যা: রুই মাছের প্রধান শ্বসন অঙ্গ ফুলকা। ফুলকাগুলো ফুলকা প্রকোষ্ঠে অবস্থিত। গলবিলের প্রতিপাশে একটি করে মোট দুটি ফুলকা প্রকোষ্ঠ থাকে। ফুলকা প্রকোষ্ঠ দেহের বাইরের দিকে অস্থি নির্মিত কানকো দিয়ে আবৃত থাকে। রুই মাছের প্রতিপাশের গলবিল প্রাচীরে পাঁচটি করে মোট পাঁচজোড়া ফুলকা ছিদ্র থাকে। রুই মাছের প্রতিটি ফুলকা প্রকোষ্ঠে চারটি করে মোট চার জোড়া ফুলকা থাকে। ফুলকা তিনটি অংশ নিয়ে গঠিত- i. ফুলকা রেকার- খাবারকে কর্তন করে। ii. ফুলকা আর্চ- রেকার ও সূত্রকে সংযুক্ত রাখে। iii. ফুলকা সূত্র- গ্যাসীয় বিনিময় ও খাবার গ্রহণ করে। • প্রতিটি ফুলকা দেখতে সুতার মত এবং একেকটি হলোব্রাঙ্ক। প্রত্যেকটি ফুলকা 2টি সদৃশ অর্ধাংশ নিয়ে গঠিত। • প্রত্যেক অর্ধাংশ হেমিব্রাঙ্ক বা ডেমিব্রাঙ্ক। প্রত্যেক হেমিব্রাঙ্ক একসারি করে ফুলকা সূত্র বহন করে। • প্রত্যেক আর্চে 2টি ফুলকা সারি যুক্ত থাকে।
Admission ইউনিট A (বিজ্ঞান) University papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · ইউনিট A (বিজ্ঞান) · University papers · MCQ