সেন্ট্রাম কোন হাড়ের অংশ?
ক. করোটি
খ. কশেরুকা
গ. হাতের
ঘ. পায়ের
উত্তর: কশেরুকা
ব্যাখ্যা: কশেরুকার গঠন: দেহের বিভিন্ন অঞ্চলের এমনকি একই অঞ্চলের বিভিন্ন কশেরুকায়ও পার্থক্য দেখা যায়। তা সত্ত্বেও সকল কশেরুকাই একটি মৌলিক গড়নের উপর প্রতিষ্ঠিত। • সেন্ট্রাম বা ভার্টিব্রাল বডি: এটি কশেরুকার বৃহত্তম ও সম্মুখস্থ স্কুল অংশ, দেখতে ডিম্বাকার রডের একটি খন্ডের মতো। কোমলাস্থি নির্মিত সিমফাইসিস বা আন্তঃকশেরুকীয় চাকতির সাহায্যে সমস্ত কশেরুকার দেহ পরস্পরের সঙ্গে আটকে থাকে। সেন্ট্রাম শক্ত, পুরু ও স্পঞ্জি অস্থিতে গঠিত। • আর্চ: এটি কশেরুকা-দেহের পৃষ্ঠতলে অবস্থিত রিংয়ের মতো গঠন।
Admission ইউনিট A (বিজ্ঞান) University papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · ইউনিট A (বিজ্ঞান) · University papers · MCQ