লাইকেন কোন দুটির মিথােজীবিতায় গঠিত?
ক. শৈবাল ও ছত্রাক
খ. শৈবাল ও ব্যাকটেরিয়া
গ. ছত্রাক ও ভাইরাস
ঘ. ভাইরাস ও ব্যাকটেরিয়া
উত্তর: শৈবাল ও ছত্রাক
ব্যাখ্যা: লাইকেন প্রকৃতিতে সিমবায়োটিক সহ অবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত লাইকেন। শৈবাল ও ছত্রাক মিলিতভাবে সম্পূর্ণ পৃথক ধরনের একজাতীয় উদ্ভিদের সৃষ্টি করে যাকে বলা হয় লাইকেন (Lichen)। লাইকেন স্বয়ংসম্পূর্ণ, বিষমপৃষ্ঠ, থ্যালয়েড, অপুষ্পক উদ্ভিদ। ছত্রাক পরিবেশ থেকে পানি, খনিজ লবণ ইত্যাদি শোষণ করে শৈবালকে প্রদান করে, আর শৈবাল তা দিয়ে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে। প্রস্তুতকৃত খাবার শৈবাল ও ছত্রাক উভয়ই ভাগ করে গ্রহণ করে।
Admission ইউনিট A (বিজ্ঞান) University papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · ইউনিট A (বিজ্ঞান) · University papers · MCQ