অম্ল ও ক্ষার সম্পর্কিত কোন মতবাদটিতে পানির প্রয়ােজন হয়?
ক. ব্রনষ্টেড মতবাদ
খ. লুইস মতবাদ
গ. আরহেনিয়াস মতবাদ
ঘ. উসানােভিচ মতবাদ
উত্তর: আরহেনিয়াস মতবাদ
ব্যাখ্যা: • আরহেনিয়াস মতবাদ: অম্ল বা এসিড: যা জলীয় দ্রবণে H+ দান করে। যেমন: HCl, HNO3. ক্ষারক: যা জলীয় দ্রবণে OH দান করে। যেমন: NaOH, Ca(OH)2 পানির অনুপস্থিতিতে এসিড ক্ষারক ব্যাখ্যা করতে পারে না। • ব্রনস্টেড লাউরী মতবাদ: এসিড: যা প্রোটন (H+) দান করে তা এসিড। ক্ষারক: যা প্রোটন (H+) গ্রহণ করে তা ক্ষারক। • লুইস মতবাদ: লুইস এসিড: এক জোড়া ইলেকট্রন গ্রহণে সক্ষম পদার্থ মাত্রই এসিড। যেমন: AlCl3, FeCl3, SO2, BF3, ZnCl2. লুইস ক্ষার: এক জোড়া ইলেকট্রন প্রদান সক্ষম পদার্থ মাত্রই লুইস ক্ষার। NH3, H2O, CH3NH2, Pyridine সকল ঋণাত্মক আয়ন সমূহ লুইস ক্ষার।
Admission ইউনিট A (বিজ্ঞান) University papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · ইউনিট A (বিজ্ঞান) · University papers · MCQ