উদ্ভিদ কোষে প্লাস্টিড আবিষ্কার করেন কে?
ক. Bowman
খ. Kolliker
গ. W. Schimper
ঘ. Robert Brown
উত্তর: W. Schimper
ব্যাখ্যা: রবার্ট হুক ১৬৬৫ সালে কোষ প্রাচীর আবিষ্কার করেন। • পার্কিনজি (Pur Kingee) সর্বপ্রথম প্রোটোপ্লাজম আবিষ্কার করেন। • শিম্পার (W. Schimper) ১৮৮৩ সালে সর্বপ্রথম উদ্ভিদ কোষে প্লাস্টিড আবিষ্কার ও নামকরণ করেন। • কলিকার (Kolliker) বা অল্টম্যান (Altman) মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি আবিষ্কার করেন এবং বেন্দা (Benda) মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন। • পোর্টার (K.R. Porter) ১৯৪৫ সালে সর্বপ্রথম যকৃত কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার করেন। • ক্লড (Albert Claude) ১৯৫৪ সালে যকৃত কোষে রাইবোসোম আবিষ্কার করে এর নাম দেন ইক্রোসোম। ১৯৫৮ সালে রবার্টস (Roberts) এর নাম দেন রাইবোসোম। • ক্যামিলো গলগি (Camillo Golgi) ১৮৯৮ সালে প্রথম পেঁচা ও বিড়ালের স্নায়ুকোষে গলগি বডি আবিষ্কার করেন। • দ্য দু'বে (de Duve) ১৯৫৫ সালে লাইসোসোম আবিষ্কার করেন। • ভ্যান বেনেডেন ১৮৮৭ সালে সেন্ট্রিয়োল আবিষ্কার করেন। • রবার্টস (Roberts) ও ফ্রানচি (Franchi) মাইক্রোটিউবিউলস ১৯৫৩ সালে আবিষ্কার করেন। • রবার্ট ব্রাউন (Robert Brown) ১৮৩১ সালে অর্কিড (রাস্না) পাতার কোষে নিউক্লিয়াস আবিষ্কার করেন। • বিজ্ঞানি ফন্টানা (Fontana) ১৭৮১ সালে সর্বপ্রথম নিউক্লিয়োলাস লক্ষ্য করেন১৮৪০ সালে বোম্যান (Bowman) এর নামকরণ করেন নিউক্লিয়োলাস। • ১৮৭৫ সালে স্ট্রাস-বার্জার (Suasburger) সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন।
Admission ইউনিট A (বিজ্ঞান) University papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · ইউনিট A (বিজ্ঞান) · University papers · MCQ