কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়?
ক. লালা
খ. অ্যাড্রেনাল
গ. অগ্ন্যাশয়
ঘ. থাইরয়েড
উত্তর: লালা
ব্যাখ্যা: অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড ( [গণিত] Gland): মানবদেহে বিদ্যমান অন্তঃক্ষরা গ্রন্থিগুলো হলো- • পিটুইটারি গ্রন্থি • থাইরয়েড গ্রন্থি • প্যারাথাইরয়েড গ্রন্থি • অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থি • থাইমাস গ্রন্থি • অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স • পিনিয়াল গ্রন্থি • গোনাড • অমরা এবং বিভিন্ন টিস্যুস্থিত বিশেষায়িত কোষ। বহিঃক্ষরা গ্রন্থি বা এক্সোক্রাইন গ্ল্যান্ড (Exocrine Gland): মানবদেহের উল্লেখযোগ্য বহিঃক্ষরা গ্রন্থিগুলো নিম্নরূপ- • স্বেদ গ্রন্থি বা সিবেসাস গ্রন্থি • ঘাম গ্রন্থি বা সোয়েট গ্রন্থি • গন্ধ গ্রন্থি বা সেন্ট গ্রন্থি • স্তনগ্রন্থি বা ম্যামারি গ্ল্যান্ড • লালাগ্রন্থি বা স্যালিভারি গ্ল্যান্ড • যকৃত • অশ্রুগ্রন্থি বা ল্যাক্রিমাল গ্রন্থি • অগ্ন্যাশয়
Admission ইউনিট A (বিজ্ঞান) University papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · ইউনিট A (বিজ্ঞান) · University papers · MCQ