নিচের কোনটি ঘর্ষণ বলের উদাহরণ?
ক. অসংরক্ষণশীল বল
খ. কোনটিই নয়
গ. সংরক্ষণশীল বল
ঘ. ধনাত্বক বল
উত্তর: অসংরক্ষণশীল বল
ব্যাখ্যা: • সংরক্ষণশীল বল: যে বল কোনো বস্তুর উপর ক্রিয়াশীল অবস্থায় বস্তুটিকে যেকোনো পথে ঘুরিয়ে পুনরায় প্রাথমিক অবস্থানে আনলে বল কর্তৃক কৃতকাজ শূন্য হয়, তাকে সংরক্ষণশীল বল বলে। উদাহরণ: অভিকর্ষীয় বল, বৈদ্যুতিক বল, আদর্শ স্প্রিং-এর বিকৃতি প্রতিরোধী বল, চৌম্বক বল, মহাকর্ষীয় বল, কুলম্ব বল ইত্যাদি। • অসংরক্ষণশীল বল: যে বল কোনো বস্তুর উপর ক্রিয়াশীল অবস্থায় বস্তুটিকে যেকোনো পথে ঘুরিয়ে পুনরায় প্রাথমিক অবস্থানে আনলে বল কর্তৃক কৃতকাজ শূন্য হয় না, তাকে অসংরক্ষণশীল বল বলে। উদাহরণ: ঘর্ষণ বল, সান্দ্ৰ বল ইত্যাদি।
Admission ইউনিট A (বিজ্ঞান) University papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · ইউনিট A (বিজ্ঞান) · University papers · MCQ