নিচের কোনটি যকৃত কোষের শনাক্তকারী বৈশিষ্ট্য নয়?
ক. মিউকোসা
খ. হেপাটিক লোবিউল
গ. হেপাটিক সেল
ঘ. সাইনুসয়েড
উত্তর: মিউকোসা
ব্যাখ্যা: • মানব যকৃত গ্লিসন ক্যাপসুল নামক পর্দা দিয়ে আবৃত। • যকৃত লোবিউল নামক অসংখ্য ক্ষুদ্র অংশে বিভক্ত। • লোবিউলগুলো ৫ বা ৬ বাহুবিশিষ্ট, বহুভুজাকার। • প্রতিটি লোবিউলের অন্তর্ভাগে অসংখ্য বহুভুজাকার হেপাটিক কোষ বা হেপাটোসাইট থাকে। • লোবিউলের কেন্দ্রে একটি করে কেন্দ্রীয় শিরা থাকে। • লোবিউলের মাঝে রক্ত চলাচলের জন্য sinusoid (সাইনুসয়েড) নামক ফাঁকা স্থান থাকে। • সাইনুসয়েডগুলো কাপফার কোষ দিয়ে আবৃত।
Admission ইউনিট A (বিজ্ঞান) University papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · ইউনিট A (বিজ্ঞান) · University papers · MCQ