"পথের রাজা" - এটি কোন সমাসের ব্যাসবাক্য?
ক. তৎপুরুষ
খ. বহুব্রীহি
গ. কর্মধারয়
ঘ. দ্বিগু
উত্তর: তৎপুরুষ
ব্যাখ্যা: পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। এ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি থাকতে পারে। যেমন: বিপদকে আপন্ন - বিপদাপন্ন। পথের রাজা - রাজপথ। চিরকাল ব্যাপিয়া সুখী - চিরসুখী।
Admission ইউনিট A (বিজ্ঞান) University papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · ইউনিট A (বিজ্ঞান) · University papers · MCQ