ময়নামতি কোন সভ্যতার নিদর্শন?
ক. বৌদ্ধ
খ. সেন
গ. মৌর্য
ঘ. গুপ্ত
উত্তর: বৌদ্ধ
ব্যাখ্যা: 'ময়নামতি' সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য- • ময়নামতির অবস্থান - কুমিল্লা জেলার (ঢাকা থেকে ১১৪ কি.মি. দূরে)। • ময়নামতি থেকে পাওয়া গেছে ৮টি তাম্রলিপি, ৪০০টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, অসংখ্য পোড়া মাটির ফলক, সিলমোহর, ব্রৌঞ্জ, মাটির মূর্তি। • ময়নামতি বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন শ্রীভবদেব। • ময়নামতি নির্মিত হয় - ৭ম থেকে ৮ম শতকে। • ময়নামতি বিহারের অপর নাম শালবন বিহার।
Admission ইউনিট A (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং আইআইটি) University papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · ইউনিট A (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং আইআইটি) · University papers · MCQ