ব্যাকটেরিয়া ধ্বংসে এন্টিবডিকে সহায়তা করে কোনটি?
ক. অনুচক্রিকা
খ. কমপ্লিমেন্ট সিস্টেম
গ. ভ্যাকসিন
ঘ. ইন্টারফেরন
উত্তর: কমপ্লিমেন্ট সিস্টেম
ব্যাখ্যা: সঠিক উত্তর : B) কমপ্লিমেন্ট সিস্টেম তথ্য বিশ্লেষণ: দেহের অনাক্রম্যতন্ত্রে প্রায় ২০টি প্রোটিনের সমন্বয়ে গঠিত যে তন্ত্র বা সিস্টেম ব্যাকটেরিয়া ধ্বংসে অ্যান্টিবডিকে সহায়তা করে তাকে কমপ্লিমেন্ট সিস্টেম বলে। যকৃত থেকে উৎপন্ন এ প্রোটিনগুলো রক্তরসে বা প্লাজমায় ঘুরে বেড়ায়। প্লাজমা প্রোটিনের প্রায় ১০% কমপ্লিমেন্ট সিস্টেমের অন্তর্গত।
Admission A (বিজ্ঞান বিভাগ) University papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · A (বিজ্ঞান বিভাগ) · University papers · MCQ