নিচের কোনটি বিলিরুবিন তৈরি করে?
ক. লোহিত রক্ত কণিকা
খ. অণুচক্রিকা
গ. শ্বেত রক্ত কণিকা
ঘ. প্লাজমা
উত্তর: লোহিত রক্ত কণিকা
ব্যাখ্যা: সঠিক উত্তর : (A) লোহিত রক্ত কণিকা তথ্য : ম্যাক্রোফেজের অভ্যন্তরে লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন ভেঙ্গে হিম ও গ্লোবিন গঠন করে। গ্লোবিন হচ্ছে অণুর প্রোটিন অংশ, এটি তার নিজস্ব অ্যামিনো এসিডে বিশ্লিষ্ট হয়। হিম থেকে আয়রন অংশ সরে গেলে অণুর বাকি অংশ বিলিভারডিন নামে সবুজ রঞ্জক উৎপন্ন করে। এ রঞ্জক হলদে বিলিরুবিন এ পরিবর্তিত হয়। আয়রন বর্জিত হয় না। এটি হিমোগ্লোবিন উৎপন্ন অস্থিমজ্জার কোষে পুনর্ব্যবহৃত হয়।
Admission সমন্বিত ভর্তি পরীক্ষা University papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · সমন্বিত ভর্তি পরীক্ষা · University papers · MCQ