গরুর এক বছরের কম বয়সী পুরুষ বাচ্চাকে কী বলে?
ক. বাছুর
খ. এঁড়ে বাছুর
গ. বকনা
ঘ. বকনা বাছুর
উত্তর: এঁড়ে বাছুর
ব্যাখ্যা: বাছুর = গাভী প্রসব করার পর স্ত্রী ও পুরুষ উভয় প্রকারের বাচ্চা। এঁড়ে বাছুর = এক বছরের কম বয়সের গরুর পুরুষ বাচ্চা। বকনা বাছুর = এক বছরের কম বয়সের গরুর স্ত্রী বাচ্চা। বকনা = এক বছর থেকে প্রথম বাচ্চা দেওয়ার পূর্ব পর্যন্ত বয়সের স্ত্রী গরু।
HSC Agriculture 2nd Paper College papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · College papers · MCQ