নিচের উদ্দীপকে পড় এবং প্রশ্নের উত্তর দাও: শরীফ হোসেন তার এলাকার কয়েকজন কৃষকের সাথে একত্রে একটি খামার পরিচালনা করে। বছরে শেষে তারা জমি, অর্থ ও শ্রম বিনিয়োগের অনুপাতে লভ্যাংশ ভাগ করে নেয়। Q. শরীফ হোসেনের খামার কোন প্রকৃতির?
ক. যৌথ খামার
খ. রাষ্ট্রীয় খামার
গ. বিশেষায়িত খামার
ঘ. বাণিজ্যিক খামার
উত্তর: যৌথ খামার
ব্যাখ্যা: সঠিক উত্তর : (ক) যৌথ খামার তথ্য: যখন কয়েকজন কৃষক তাদের নিজস্ব জমি, মূলধন ও শ্রম একত্রিত করে একটি খামার পরিচালনা করে এবং বিনিয়োগের অনুপাতে লভ্যাংশ বণ্টন করে নেয়, তখন তাকে যৌথ খামার (Joint Farm) বলা হয়। উদ্দীপকের শরীফ হোসেনের খামারটি এই বৈশিষ্ট্যের সাথে পুরোপুরি মিলে যায়।
HSC Agriculture 2nd Paper Board papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Board papers · MCQ