আবেগের কেন্দ্রস্থল কোনটি?
ক. যকৃৎ
খ. হৃৎপিন্ড
গ. মন
ঘ. হাইপোথ্যালামাস
উত্তর: হাইপোথ্যালামাস
ব্যাখ্যা: আবেগ প্রক্রিয়ার মূল নিয়ন্ত্রক হচ্ছে মস্তিষ্কের হাইপোথ্যালামাস (Hypothalamus) গ্রন্থি। বিশেষ কতকগুলো উদ্দীপক গুরু মস্তিষ্কের সংবেদন কেন্দ্রে সংবেদনের সৃষ্টি করে। অতঃপর এই সংবেদনের তথ্যগুলো গুরু মস্তিষ্কের সংযোগী অঞ্চলে যাওয়ার ফলে সেখানে বিশেষ ধরনের প্রত্যক্ষণ সম্পন্ন হয়। এই প্রত্যক্ষিত তথ্যগুলো তখন হাইপোথ্যালামাসকে উদ্দীপ্ত করে এবং সেখান থেকেই আবেগীয় প্রক্রিয়ার জন্ম হয়।
HSC Psychology 1st Paper College papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · College papers · MCQ