মেলাটোনিন হরমোন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে?
ক. পিনিয়াল
খ. অগ্ন্যাশয়
গ. প্যারাথাইরয়েড
ঘ. থাইমাস
উত্তর: পিনিয়াল
ব্যাখ্যা: পিনিয়াল গ্রন্থিটি আকারে অত্যন্ত ক্ষুদ্র। এটি মধ্যমস্তিষ্কের ভেতরে অবস্থান করে। বিজ্ঞানীরা এ গ্রন্থিটি সম্পর্কে খুব ভালো কোনো তথ্য এখনো জানতে পারেন নি। তবুও যতটা ধারণা করা হয় তা হলো, এ গ্রন্থি থেকে 'মেলাটনিন' (Melatonin) নামে এক ধরনের হরমোন নিঃসৃত হয়। খুব সম্ভবত এ গ্রন্থিটি লিমবিক সিস্টেমের সাথে সংযুক্তভাবে অথবা সহযোগীভাবে প্রাণীর সবচেয়ে প্রাকৃতিক কার্যাবলি সম্পন্ন করার কাজে নিয়োজিত থাকে।
HSC Psychology 1st Paper College papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · College papers · MCQ