ফেরেল মানব কী?
ক. পাহাড়ে আশ্রিত মানুষ
খ. গ্রামে বাস করা মানুষ
গ. বন্যপ্রাণী আশ্রিত মানুষ
ঘ. গুহায় বাস করা মানুষ
উত্তর: বন্যপ্রাণী আশ্রিত মানুষ
ব্যাখ্যা: বংশগতি ও পরিবেশ-সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে আর একটি বিশেষ দৃষ্টান্ত হচ্ছে ফেরেল মানব। ফেরেল মানব বলতে সেসব মানব শিশুকে বোঝায় যারা জন্মের পর থেকেই বন্য পরিবেশে জন্তু-জানোয়ারের সাথে থেকে বড় হয়। এসব শিশুর সামাজিক শিক্ষণ বা সামাজিকীকরণ হয়নি। মানুষের আচরণ, ভাষা, আদর-যত্ন সম্পর্কে এদের কোনো ধারণা নেই। এরা বন্য প্রাণীদের আচরণ শিখেছে। ইউরোপের বিভিন্ন দেশে এরকম মানব শিশুর বেশ কিছু দৃষ্টান্ত পাওয়া যায়।
HSC Psychology 1st Paper College papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · College papers · MCQ